
প্রবাস
আটলান্টিক সিটিতে যৌথ উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন প্রদান করা হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়া ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পায়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির সদস্যরাসহ স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন।



