প্রবাস

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের মাসিক সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (২১ জানুয়ারি) নিউ ইয়র্কে সংগঠনের নিজস্ব ভবনে সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি দুরুদ মিয়া রনেল (সিলেট), শেখ জামাল হোসাইন (হবিগঞ্জ), যুগ্ম সাধারন সম্পাদক আতাউল গনি আসাদ, কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক সাহিদুল হক রাসেল, আইন সম্পাদক দেওয়ান এম.এ মোতাচ্ছির মনজু, সমাজ কল্যান সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক, সদস্য জামাল আহমেদ, সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ট্রাষ্টি বোর্ড গঠন, মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন ও আসন্ন মাহে রমজানে ইফতার মাহফিল উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ট্রাস্টি বোর্ড:
ওহিদুর রহমান মুক্তা ( সিলেট ) আব্দুল মুকিত চৌধুরী মারুফ (সুনামগঞ্জ) ইন্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান (হবিগঞ্জ) সৈয়দ জুবায়ের আলী (মৌলভীবাজার) একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক শেখ জামাল হোসেইন, সমন্বয়কারী ময়নুজ্জামান চৌধুরী, সদস্য সচিব সাহিদুল হক রাসেল, ইফতার মাহফিল উদযাপন কমিটি, আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সমন্বয়কারী দুরুদ মিয়া রনেল, সদস্য সচিব আতাউল গনি আসাদ নির্বাচিত হন।

সভায় আগামী ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জালালাবাদ ভবনে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হবে এবং মাহে রমজানের প্রথম রবিবার ১৭ মার্চ গুলশান টেরেস (ঢাকা ক্লাব) এ ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension