প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। গত ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ কমিউনিটি সেন্টারেফুড ব্যাংকের কার্যক্রম চলে।

কার্যক্রমের আওতায় তাজা শাক-সবজি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।

আটলান্টিক কাউন্টির শেরিফ জো ওডোনগু এবং আনডার শেরিফ মারিও সুয়ারেজ কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা বিএএসজের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব,আমিন খান, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, বেলাল উদ্দীন,মাসুম বল, আবদুল জব্বার প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে মাসে চার বার ফুড ব্যাংকের আয়োজন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension