ভারত

মদ্যপান ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজির হওয়ায় প্রিন্সিপাল বরখাস্ত

মদ্যপান করে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির হওয়ায় বরখাস্ত হয়েছেন এক প্রিন্সিপাল। শুধু তা-ই নয়, অভিযুক্তের বিরুদ্ধে চলবে অভ্যন্তরীণ তদন্ত। এতে দোষ পাওয়া গেলে আরও কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গত ২৬ জানুয়ারির। সেদিন ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজস্থানের নাগৌর জেলার পরবতসর এলাকায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রিন্সিপাল অরবিন্দ। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশিস মোদিও।

অভিযোগ উঠেছে, মদ খেয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিন্সিপাল। তার পা টলছিল। আচরণও ছিল অসংলগ্ন, যা আয়োজকদের অস্বস্তিতে ফেলে। তার আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান জেলাপ্রশাসকও।

শনিবার তিনি ওই প্রিন্সিপালকে বরখাস্ত করেছেন। তার স্থানে সাময়িক ভাবে অপর একজনকে স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension