প্রবাস

আটলান্টিক সিটির মেয়রের ভাষন অনুষ্ঠানে বিএএসজে

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র বার্ষিক স্টেট অব দ্য সিটি ভাষণ দেন।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ওইদিন দুপুরে মেয়র মার্টি স্মল হার্ডরক ক্যাসিনোর বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে স্টেট অব দ্য সিটি ভাষন দেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ জারসি রাজ্যের কমিউনিটি এফেয়ার্স বিভাগের অস্থায়ী কমিশনার মিসেস জ্যাকুলিন এ সুয়ারেজ ।

মাননীয় মেয়র তাঁর ভাষনে চলতি বছর আটলান্টিক সিটির অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তার বিভিন্ন পরিকল্পনা ,নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলররাসহ নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা , ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বিএএসজে কর্মকর্তা গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব, মো. মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, আব্দুর রহিম,আবু নসর উপস্হিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension