যুক্তরাষ্ট্র

বাইডেন জানেন না তিনি বেঁচে আছেন কিনা: ট্রাম্প

আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উপহাস করলেন রিপাবলিকান ফ্রন্টরানার ডনাল্ড ট্রাম্প। বক্তব্য দেয়ার সময় আজকাল প্রায়ই ভুল করছেন বাইডেন। জড়তার কারণে অনেক কথাই বুঝা যায় না তার। বিষয়টিকে নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, বাইডেন একসঙ্গে দুইটি বাক্যও বলতে পারেন না।

শুক্রবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’-এ দেয়া এক ভাষণে বাইডেনকে নানাভাবে উপহাস করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ৮২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জানেনই না যে তিনি আসলে বেঁচে আছেন কিনা। পাশাপাশি মার্কিন বিচার বিভাগেরও সমালোচনা করেন তিনি। বলেন, যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে একই কাজ বাইডেনও করেছেন।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। এখন পর্যন্ত রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

অপরদিকে ডেমোক্রেট দল থেকে আবারও নির্বাচন করার কথা বলেছেন বাইডেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension