যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কানসাসে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফের সুপার বৌল ভিক্টরি প্যারেড শেষে গুলিতে কমপক্ষে একজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মিসৌরিতে এ ঘটনায় আটজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহত অন্য সাত জনের অবস্থাও ভাল না। ওই এলাকার একটি হাসপাতাল নিশ্চিত করে বলেছে, আহতদের মধ্যে ৯টি শিশু আছে। গুলি করার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয় কানসাস সিটির ডাউনটাউন রেল স্টেশন ইউনিয়ন স্টেশনে এই গোলাগুলি হয়। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাজার হাজার ভক্ত। তারা বুধবারের ভিক্টরি প্যারেডে সমবেত হয়েছিলেন।

তা স্থানীয় সময় বিকাল ২টার দিকে শেষ হয় ইউনিয়ন স্টেশনের বাইরে। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, যখন গুলি করা হয় তখন কানসাস সিটি চিফের খেলোয়াড়রা তখনও মঞ্চে অবস্থান করছিলেন। গুলি শুরু হতেই হাজার হাজার মানুষ এলোপাতাড়ি দৌড়াতে শুরু করে। এর মধ্যে শহরটির মেয়র ও তার পরিবারের সদস্যরাও ছিলেন।

কর্মকর্তারা বলছেন, প্যারেড মনিটর করতে এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছে কমপক্ষে ৮০০ পুলিশ সদস্য। যারা সমাবেশে যোগ দিয়েছিলেন তাদের নিরাপত্তা রক্ষায় ভবনগুলোর ছাদে পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই সেখানে শহরের অগ্নিনির্বাপণ বিভাগ মেডিকেল সুবিধা দেয়ার জন্য উপস্থিত ছিল। গুলি শুরু হতেই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কানসাস সিটি পুলিশ প্রধান স্টেসি গ্রেভস। তিনি ঘটনার পরপরই সেখানে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গুলিতে আটকা পড়েছিলেন মোট ২২ জন মানুষ। তার মধ্যে একজন নিহত হয়েছেন। স্থানীয় একটি রেডিও স্টেশন থেকে বলা হয়েছে অনুষ্ঠানের একজন ডিজে লিসা লোপেজকে হত্যা করা হয়েছে। আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension