ভারত

মহারাষ্ট্রের রায়গড়ে ৫০০ ফুট গভীর খাদে বাস, মৃত অন্তত ৩৩, শোকপ্রকাশ মোদী, রাহুল, ফঢ়ণবীশের

রূপসী বাংলা ডেস্ক:মহারাষ্ট্রের রায়গড়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩৩ জনের। মৃতরা প্রত্যেকেই ডক্টর বালাসাহেব সাবন্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠের কর্মী। তাঁরা দাপোলি থেকে মহাবালেশ্বেরে পিকনিক করতে যাচ্ছিলেন। রায়গড় ও সাতারা জেলার মাঝে অম্বেনালি ঘাটে বাসটি ৫০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ, মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান অশোক চবন।

রায়গড়ের পুলিশ আধিকারিক পি ডি পাতিল জানিয়েছেন, ‘রত্নাগিরির কোঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন কর্মী মহাবালেশ্বর-পঞ্চগনিতে পিকনিক করতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। আজ সকাল ৯টা নাগাদ পোলাদপুরের কাছে বাসটি ৫০০ ফুট নীচে গিরিখাতে পড়ে যায়।’

স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই বাসের একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি কোনওরকমে বাস থেকে বেরিয়ে গ্রামবাসীদের খবর দেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। তবে বৃষ্টি ও দুর্বল মোবাইল নেটওয়ার্কের ফলে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension