ভারত

ঢাকায় ভারতীয় বিমান বাহিনীর প্রধান

ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী। তিনদিনের সফরে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তার এ সফর। তিনি তিন সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন৷ তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। এছাড়া তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তার এ সফরে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension