
বাইডেনকে হারানো কে এই পামার?
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সুপার টুয়েসডে’র ডেমোক্রেটিক প্রতিযোগিতায় একটি বাদে বাকি সব রাজ্যে জিতেছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চল আমেরিকান সামোয়াতে বাইডেনকে হারিয়েছেন জেসন পামার নামের এক রাজনীতিবিদ।
আমেরিকান সামোয়াতে ৯১টি ব্যালটের মধ্যে পামার জিতেছেন ৫১টি এবং বাইডেন ৪০টি।
কে এই জেসন পামার?
পামার একজন আশাবাদী রাজনীতিবিদ। ম্যারিল্যান্ড রাজ্যের বাল্টিমোরের বাসিন্দা ৫২ বছর বয়সী পামার একজন উদ্যোক্তাও বটে। প্রযুক্তি এবং শিক্ষা সম্পর্কিত অসংখ্য ব্যবসা এবং অলাভজনক সংস্থায় সক্রিয়ভাবে জড়িত রয়েছেন তিনি।
পামার বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে ভোটাররা এমন একজন রাষ্ট্রপতি প্রার্থী খুঁজছেন- যিনি বাইডেনের দৃষ্টিভঙ্গির চেয়ে ২১ শতাব্দির দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করবেন। গত মাসে পামার পররাষ্ট্র নীতিতে বাইডেনের সাথে দ্বিমত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান।
ওই পোস্টে তিনি লিখেন, ‘গাজার জনগণের ওপর ইসরায়েলের লাগামহীন হামলা অমানবিক। যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত আমাদের ইসরায়েলকে সমস্ত সামরিক সহায়তা বন্ধ রাখতে হবে। সেই অঞ্চলে শান্তির পক্ষে থাকতে হবে আমাদের।’
তিনি কি কখনো বাইডেনের বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন?
পামার গত নভেম্বরে প্রার্থীতার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তার অফিসিয়াল প্রচারাভিযানের ওয়েবসাইটে তিনি স্বীকার করেছেন যে, তার জয়ের সম্ভাবনা খুবই কম ছিল। তিনি বলেন, “আমি জানি আমি এমন একজন প্রার্থী- যার জেতার সম্ভাবনা খুব কম।
তবে আমেরিকান সামোয়াতে জয়ের আগে কখনোই সেখানে যাননি এই রাজনীতিবিদ।
Honored to announce my victory in the American Samoa presidential primary. Thank you to the incredible community for your support. This win is a testament to the power of our voices. Together, we can rebuild the American Dream and shape a brighter future for all #VoteJasonPalmer pic.twitter.com/Txf771rhtI
— Jason Palmer (@educationpalmer) March 6, 2024



