যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে রোজা শুরু কবে?

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাল সোমবার শাবান মাসের শেষ দিন হবে এবং মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। দেশটিতে স্থানীয় সময় রোববার রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।

এক বিবৃতিতে উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল বলেছে, নতুন চাঁদের জন্ম রোববার, ১০ মার্চ ২০২৪ এ। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি এবং উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে। অতএব, রমজানের প্রথমদিন হবে সোমবার, মার্চ ১১, ২০২৪, ইনশাআল্লাহ, তারাবির নামাজ শুরু হবে রোববার রাতে।

যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হবে।

উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল রমজান ও শাওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়। তবে উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিলের এ সিদ্ধান্ত দেশটির সব মুসলিম জনগোষ্ঠী মানবে কি না তা স্পষ্ট নয়। দেশটির অধিকাংশ মুসলিম মঙ্গলবার থেকেই রোজা শুরু করবেন বলে জানা গেছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ যদি খালি চোখে চাঁদ দেখে থাকেন তাহলে সেখানে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension