প্রবাস

ইতালিতে প্রবাসীকল্যাণমন্ত্রীকে সংবর্ধনা

রূপসী বাংলা ডেস্ক:ইতালিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় দেশটির একটি হলরুমে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।

ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার সহধর্মিণী সানোয়ারা বেগম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি একেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া।

এ সময় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আলী আহমেদ ঢালী, হাবীব চৌধুরী, আবদুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মুক্তার, মাহবুব আলম প্রদান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়ত করিম, মহিলা লীগ সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর ইতালির সভাপতি মামুন শেখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও কোটি প্রবাসীর ঘামে ভেজা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা স্বদেশে প্রেরণের জন্য।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রবাসীদের স্বদেশে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা, সন্তানদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনের বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি বিভিন্ন দাবি পূরণে ইতালি আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্বস্ত করে বলেন, আমাদের কর্মীরা ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান। আপনারা হচ্ছেন আমার দেশের সোনার ছেলে।

তিনি বলেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে বিমানবন্দরের অবস্থা ভালো, তবে আপনারা যদি দেশে যাওয়ার পর বিমানবন্দরে কোনো প্রকার হয়রানির স্বীকার হন, তবে মাল রেখে আমাকে ফোন দেবেন, আমি দেখব বিমানবন্দরে কর্মরত কার বুকের পাটা এত বড় যারা আপনাদের হয়রানি করে।

বিমান পুনরায় চালু ও স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস প্রদান করে নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশ দূতাবাস ইতালি যদি লিখিতভাবে স্কুলের প্রয়োজনের কথা বলেন, তবে আমরা ইতালিতে বাংলা স্কুল চালু করব।

তিনি বলেন, লাশ দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে নগদ আর্থিক সহায়তা এবং লাশ পরিবহনের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করেছি। প্রবাসীদের সম্পদ রক্ষায় এবং ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য সব ধরনের সহায়তা দিয়ে থাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের দফতর সম্পাদক হাবীব, উপপ্রচার সম্পাদক, এলিন আহমেদ মিঠু, সমাজকল্যাণ সম্পাদক ফারুক খালাসি, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, ত্রাণবিষয়ক সম্পাদক বাবুল মোড়ল, সদস্য মজিবর সিকদার, ফারুক খালাসি, মো. আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মেহানি প্রিন্স, শামীমা আক্তার পপি, লাভলী ইউসুফ, নিলুফা ইয়াসমিন নিলা, এফা, তুসকোলানা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, সদস্য হাবীবুর রহমান, রোম মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলম মাহমুদ, শেখ রাসেল শিশুকিশোর পরিষদ ইতালির সভাপতি হাবীবুর রহমান নাজমুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালির সভাপতি মোজাহিদ হাসান রতন, সাধারণ সম্পাদক রিপন খানসহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension