প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের বৈশাখী মেলা

আগামী ৩০ এপ্রিল (মঙ্গলবার) নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত বৈশাখী মেলা চলবে।

বৈশাখী মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্য ও মেলা। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু , পিঠা-পুলি, পোশাক, খেলনা, গহনাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী আফজাল হোসেন ও শীলা আজিজ। এছাড়া বাউল সঙ্গীত পরিবেশন করবেন মাসুম বাউল।

বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মাসুদ চৌধুরী ও সদস্য সচিব মো. মনিরুজামান এবং বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension