
ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ ইকবাল
ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের (ইবিপিসি) সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ ইকবালকে নির্বাচিত করায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন জানানো হয়েছে।
গেল বৃহস্পতিবার (২৭ জুন) অনলাইনে জুম মিটিংয়ে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত করা হয়। মাসিক এ সভায় জমির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী।
আব্দুল্লাহ ইকবাল আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, মুজিব নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রবিউল ইসলাম, যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদের, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ, নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন, ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিইআরএফ) সভাপতি মোস্তফা মল্লিক ও সাধারণ সম্পাদক এস এম আববাস,অ্যাডভোকেট তানবীর সিদ্দিকী সিইও, চেন্জ মেকারস্সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অনেকে।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন,মিরন নাজমুল (স্পেন), অ্যাডভোকেট আনিসুজ্জামান (ইতালি), হাবিব উল্লাহ বাহার (জার্মানি), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), রাকিব হাসান রাফি (স্লোবেনিয়া),আহমেদ রাজ (পোল্যান্ড)।
সংগঠনের নিয়ম অনুযায়ী সভাপতি জমির হোসেন এবং কবির আল মাহমুদ সাধারণ সম্পাদক সমন্বয়ক হিসেবে এই কমিটির সাথে যুক্ত থাকবেন। সম্মেলনের সম্ভাব্য তারিখ চলতি বছরের সেপ্টেম্বর মাসে হবে বলে জানানো হয়েছে।



