
নিই উয়র্কের জকিগঞ্জ সোসাইটির বনভোজনে নতুন কমিটি ঘোষণা
জকিগঞ্জ সোসাইটি ইউএসএ-এর বাষিক বনভোজন আয়োজিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুলাই হাডসন নদীর নিউ ইয়র্কের ক্রটন পয়েন্ট পার্কে বনভোজনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত জকিগঞ্জবাসীর উল্লেখযোগ্য অংশ বনভোজনে অংশ নেয়। বৃহত্তর সিলেট সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনেরাও অতিথি হিসেবে এই আয়োজনে অংশ নেন। বনভোজনে প্রধান অতিথি ছিলেন ইওর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ।
তিনি বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই জকিগঞ্জ সোসাইটির বনভোজন এটা একটা পারিবারিক বনভোজনের মতো। এখানে আমরা বাঙালিরা সবাই একটা পরিবারের মতো। সুন্দর অসাধারণ একটি বনভোজন আয়োজন করেছে জকিগঞ্জ সোসাইটি।
বনভোজনে জকিগঞ্জ সোসাইটি ইউএসএ- এর নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০২৪-২৫ মেয়াদের জন্য কমিটির সভাপতি নির্বাচিত হন মো. কায়সারুজ্জামান চোধুরী, সহ সভাপতি মো.কাজী এনামুল হক, ফারুক আহমদ লসগর, আব্দুল মানিক। সাধারণ সম্পাদক মো. ইপন চোধুরী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল রব রাহাত, কাজী এনামুল হক আকরাম, সহ মহিলা সম্পাদক জিন্নাত আরা লসগর।



