বিনোদন

জাস্টিনের উদ্দেশ্যে বেদনাদায়ক চিঠি সেলেনার

রূপসী বাংলা ডেস্ক:কিছুদিন আগেই চার হাত এক হয়েছে জাস্টিন এবং হেইলির। দুজনে চুটিয়ে সংসার করছেন। তবে এরই মাঝে কাঁটা হয়ে দাঁড়াল একটা চিঠি। তাও সেটা লিখেছেন জাস্টিনের এক্স ফ্লেম সেলেনা গোমেজ। হ্যাঁ ঠিকই শুনেছেন। জাস্টিনের বিয়ের খবর শুনে যখন মন ভাঙছিল জাস্টিন ফ্যানদের তখনও পর্যন্ত চুপ করে ছিলেন সেলেনা। এক্স বয় ফ্রেন্ডের বিয়ে নিয়ে তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু মুখ না খুললে কি হবে সেলেনা যে কষ্ট পেয়েছেন তা প্রকাশ পেল তার চিঠি থেকে।

তিনি লিখেছেন, তিনি কখনই আর যোগাযোগ করবেন না জাস্টিনের সঙ্গে, নিজের লাইফ নিয়ে এগিয়ে যাবেন, কোনওভাবেই আর একসঙ্গে দেখা যাবেনা তাঁদের, জাস্টিনের সঙ্গে কাটানো দিন কেন সেলেনা মনে রাখবে যখন জাস্টিন এনগেজ হয়ে গেছে অন্য কারও সঙ্গে, তবে যাই হোক শেষে শুভেচ্ছা রইল জাস্টিনের জন্য।”

প্রসঙ্গত, সেলেনা গোমেজকেই সঙ্গে ডেট, তাঁর সঙ্গে ব্রেক আপ, আবার প্যাচ আপ এই সব ঘটনা সকলেরই প্রায় জানা। এমনও তো রটে গিয়েছিল জাস্টিন নাকি বিয়েও করবেন সেলেনাকে। এই খবর যেন দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল হলিউডে৷ স্বাভাবিকভাবে দু’জনের বিশাল ফ্যান বেস এই খবরে বেজায় খুশি ছিল৷ তবে সেই খুশির মেয়াদ কয়েক দিনের৷ মাসখানেক আগেই ভক্তরা জানতে পেরেছে সেলিনাকে ডেট করছেন না জাস্টিন৷ পপস্টার বিবারের সঙ্গে জুড়ে গিয়েছে অন্য নাম৷ হেইলি বাডউইন৷ এই মডেলের সঙ্গে প্রেম করছেন বিবার৷

কয়েকদিন আগেই তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বাহামাস আইল্যান্ডে৷ তারপরই লাভবার্ডসের বাগদান নিয়ে ওঠে নানা প্রশ্ন৷ সৌজন্যে একটি ভিডিও৷ যা ইন্টারনেটে রীতিমত ভাইরাল৷ ভাইরাল হওয়া ভিডিওতে জাস্টিনের সঙ্গে হেইলির সালসা ডান্স সকলের নজর কেড়েছে৷ নাচের ভিডিওটি একটি রেস্টুরেন্টের৷ সেখান থেকেই এই গুঞ্জনের সূত্রপাত৷ জাস্টিনের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, সেই ফাইভ স্টার রেস্টুরেন্টে জাস্টিন প্রপোজ করেছেন হেইলিকে৷ এনগেজমেন্টের আগে জাস্টিনের নিরাপত্তারক্ষীরা রেস্টুরেন্টের সকলের ফোন জমা রেখেছিলেন৷ যাতে কেউ এনগেজমেন্টের ছবি না তুলতে পারে৷

সালসা ডান্সের ভিডিওটা আংটি পরাবার ঠিক আগের মুহূর্তে রেকর্ড করা৷ তারপরই রেস্টুরেন্টে উপস্থিত প্রত্যেকের ফোন কিছুক্ষণের জন্য নিয়ে নেওয়া হয়৷ এমনকি রেস্টুরেন্টের কর্মীদেরও মোবাইল জমা করা হয়েছিল৷ টাইট সিক্যুওরিটির মাঝেই দুই সেলেব্রিটি সেরেছেন রিং সেরেমনি৷ প্রথদিকে এই খবরে সকলে নিশ্চিত হতে পারছিল না ঠিকই, তবে জাস্টিনের বাবার পোস্ট দেখে প্রশ্ন উঠছে হলিমহলে৷ জাস্টিনের বাবা জেরেমি বিবার ইন্সটাগ্রামে, জাস্টিনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “দ্বিতীয় অধ্যায়ের জন্য খুব এক্সাইটেড৷” দ্বিতীয় অধ্যায়ের কথা শুনতেই প্রত্যেকে নিশ্চিত, জেরেমি, জাস্টিন-হেইলির বাগদান নিয়েই এমন পোস্ট করেছেন৷

অন্যদিকে জাস্টিনের মা প্যাটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, “লাভ লাভ লাভা লাভ”৷ ছেলের খুশিতে তাঁরা সরাসরি কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় নিজেদের আনন্দ প্রকাশ করেছেন৷ প্রসঙ্গত, হেইলি নামী প্রযোজক-অভিনেতা স্টিফেন বাল্ডউইনের মেয়ে৷ ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘দ্য ইউজ্যুয়াল সাসপেক্টস’, ‘দ্য ফ্লিনস্টোনস ইন ভাইভা রক ভেগাস’র মতো ছবিতে অভিনয় করেছেন স্টিফেন৷

জাস্টিন-হেইলির বাগদানের খবরে খুশি নয় জাস্টিন ভক্তরা৷ তাদের মতে, জাস্টিনের সঙ্গে একমাত্র সেলেনাকেই মানায়৷ সেলেনার সঙ্গে দীর্ঘদিন জাস্টিনের সম্পর্ক থাকার কারণে ভক্তরা হেইলিকে ঠিক মেনে নিতে পারছে না৷ তবে সেলেনাকে আপাতত বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছে৷ তিনি এখন বাইরে ছুটি কাটাতে ব্যস্ত৷ লাভবার্ডসের এনগেজমেন্ট সম্পর্কে সেলেনা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension