
বাংলাদেশ
বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: হানিফ
রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণের বিরুদ্ধে কর্মকাণ্ডের কারণে বিএনপি আজ আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এই দলটি সরকারকে অস্থিতিশীল করতে জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আন্দোলনের নামে সহিংসতা করে সরকার পতন ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিহত করতে চেয়ে ব্যর্থ হয়েছে। কোনো কর্মকাণ্ডে সফলতা না পেয়ে এবার শিক্ষার্থীদের কাঁধে সওয়ার হয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই ঘরপোড়া আগুণে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



