ভারত

বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য, তা মনে করিয়ে দিচ্ছে।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।

চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে আজকে যা ঘটছে, তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান, তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা দরকার।

বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির আশাবাদ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলার শিকার হয়েছেন। এই প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে, তার মধ্যে এসব কথা বললেন দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension