বাংলাদেশ

সাবেক সচিবের বাসা থেকে উদ্ধার ৩ কোটিরও বেশি!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় এই অভিযান চালানো হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থের মধ্যে রয়েছে নগদ ৩ কোটি ১ লাখ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ড এবং ১০ লাখ ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন বিদেশি মুদ্রা।

শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব এবং ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএমপির পক্ষ থেকে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension