
প্রবাস
আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার ঘোষণা
নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি। আগামী ২৭ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে বিএএসজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



