
এগ হারবার সিটিতে সুহৃদ সমাবেশ
আটলান্টিক সিটি: নিউ জারসি রাজ্যের এগ হারবার সিটিতে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগস্ট (রবিবার) বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে তার এগ হারবার সিটির বাড়িতে আয়োজিত এই সুহৃদ সমাবেশ আয়োজিত হয়।
সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, কাউন্সিল এট লারজ স্টিফেনি মার্শাল, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড সভাপতি আব্দুর রফিক, নিউ জারসি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মো. কাউসার, সাধারণ সম্পাদক রহমান বাবুল, লোকাল ৫৪-এর ট্রাস্টি বোর্ড কর্মকর্তা সৈয়দ শহীদ, আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, ফারুক তালুকদার, মনিরুজামান মনির, বেলাল হোসেন, বেলালউদদীন, রওশনউদদীন, সাংবাদিক আবু নসরসহ বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা যোগ দেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের ছোট মেয়ের গ্র্যাজুয়েশন উপলক্ষ্যে এই সুহৃদ সমাবেশের আয়োজন করা হয়।



