প্রবাস

সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট পালিত

আটলান্টিক সিটি প্রতিবেদক: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত ও শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুর রফিক সভাপতিত্ব করেন।আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনির ও বেলাল হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. বেলাল হোসেন, মাসুদ চৌধুরী, বোরহানউললাহ কাউসার, শেখ কামাল মনজু, মুক্তাদির রহমান, ফারুক তালুকদার,শাহজাহান ইকবাল,বেলাল হোসেন,বেলালউদদীন, নূর মোহাম্মদ , আব্দুর রহিম, মুজিবর রহমান, কাজী আবদুল মান্নান, আবদুল গফুর মিয়া, গাজী চৌধুরী,রুহেল চৌধুরী, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension