
বিচিত্র কুমার
চোখের জলে আগুন ছিল
আগুন ছিল বুকে,
আগুন ছিল ছাত্রদের
কণ্ঠ ভাঙা মুখে।
আগুন ছিল গানে গানে
আগুন ছিল ছন্দে,
আগুন ছিল কবিতা-ছড়ায়
বৈষম্যের দ্বন্দ্বে।
আগুন ছিল দামাল ছেলের
তীব্র প্রতিবাদে,
আগুন ছিল রাজপথে আর
রক্ত নদীর বাধে।
আগুন ছিল বুকের ভেতর
বৈষম্যের জন্যে,
আগুন ছিল সাম্য-কথায়
অধিকারের জন্যে।



