বিনোদন

বিপাশাকে কষিয়ে থাপ্পড় করিনার? দুই নায়িকার ঝামেলায় শোরগোল

রূপসী বাংলা ডেস্ক:বিপাশা বসুকে থাপ্পড় মারেন করিনা কাপুর? তাও আবার প্রকাশ্যে? অবাক লাগছে শুনতে? কিন্তু, ‘আজনবি’ সিনেমার সেটে যখন দুই নায়িকার লড়াই শুরু হয়, তখন কিন্তু বেশ কিছুটা ভয়ই পেয়ে গিয়েছিলেন পরিচালক আব্বাস মস্তান।

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। কাপুর খানদানের সদস্য হিসেবে করিনা কাপুর বরাবরই বেশি নম্বর পেয়ে এসেছেন। সে দিদি করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর তুলনার ক্ষেত্রে হোক কিংবা ভাই রণবীর কাপুরের ক্ষেত্রে। করিনা কিন্তু সব সময়ই সবাইকে এক গোল করে বেশি দিয়েছেন। অভিনয় হোক কিংবা নাচ, সবকিছুতেই করিনা কাপুর এগিয়ে রয়েছেন। এমনই মনে করছেন বলিউড ক্রিটিকরা।

কেরিয়ারের উঠতি সময়ে সময় পরিচালক আব্বাস মস্তান ‘আজনবি’-র শুটিং শুরু করেন বেবো। সেই সময় অক্ষয় কুমার এবং ববি দেওলের সঙ্গে করিনা এবং বিপাশাকেও কাস্ট করেন পরিচালক। কিন্তু, সিনেমা মুক্তির আগে থেকেই বিপাশা ‘হট’ ফটোশুট পেজ থির-র পাতায় উঠে আসে। সেই সঙ্গে বিপাশার একাধিক ছবিও উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়।

শোনা যায়, ‘আজনবি’-র শুটিংয়ের সময় বিপাশার ফটোশুট দেখে করিনার কথা অনেকে ভুলতে শুরু করেন। যা একেবারেই না-পসন্দ ছিল বেবোর। ফলে, সুযোগ পেলেই বিপাশাকে খোঁচা দিতে শুরু করেন করিনা। ফলে এক সময় শুটিং সেটেই করিনাকে অপমান করতে শুরু করেন বিপাশা। অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিপাশাকে কষিয়ে চড় মারেন করিনা।

দেখুন সেই ভিডিও…

https://www.youtube.com/watch?v=Wh2FvBZTGb8&feature=youtu.be

দুই নায়িকার গন্ডগোলের জেরে শেষ পর্যন্ত ভয়ে ভয়ে শুটিং শেষ করেন আব্বাস মস্তান। আর এরপর থেকেই দুই নায়িকা যেন প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে আর কেউ কারও সঙ্গে কাজ করবেন না। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর আবার অশান্তি শুরু হয় ‘রেস’-এর শুটিংয়ের সময়।

‘রেস’-এর শুটিং চলাকালীন বিপাশার সঙ্গে সইফের অনস্ক্রিন জুটি দর্শকদের প্রশংসা পেতে শুরু করে। শুধু তাই নয়, ওই সিনেমার শুটিংয়ের সময় সইফের সঙ্গে বিপাশার রসায়ন নিয়েও সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। আর তখন সবে সবে সইফের ঘরণী হয়ে সংসার শুরু করেন করিনা। কিন্তু, বিপাশাকে নিয়ে ওই সময় নবাবের সঙ্গে বেগম সাহেবার ঝামেলা শুরু হয়। কিন্তু, সইফ নিশ্চিত করেন, যা হচ্ছে, তার পুরোটাই প্রচারের গিমিক। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

শোনা যায়, এরপর থেকেই নাকি করিনা এবং বিপাশা ‘বেস্ট ফ্রেন্ড’ হয়ে যান। ফলে, একটি আইফার অনুষ্ঠানেও দুই নায়িকাকে যেমন শুভেচ্ছা বিনময় করতে দেখা যায়। তেমনি ‘লিপলক’ করতেও যায় দেখা। ওই ছবি প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension