প্রধান খবরভারত

ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড তৈরি করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদিশক মুদ্রার মজুদ রয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আরবিআই প্রকাশিত বিবৃতির সূত্রে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়েছে, তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব। এর আগে কখনো ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি ডলারের সমপরিমাণ ডলার। তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট ১ হাজার ৩৯০ কোটি ডলার।

ডলারের মজুদ রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে ভারতের মুদ্রা রুপির ওপরেও।

আরবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান বাড়ছে দশমিক ১ শতাংশ করে। এই মুহূর্তে ভারতে প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮৩.৮৮ রুপি।

সূত্র : রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension