
জুভেন্টাসে অভিষেক ম্যাচে রোনালদোর গোল
রূপসী বাংলা ডেস্ক:এই কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। জুভেন্টাসের হয়ে ট্রেনিং করলেও গতকালই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাঠে নামেন তিনি। নতুন এই ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে নেমেই গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নামার মাত্র ৮ মিনিটের মাথায়ই জুভেন্টাসের হয়ে নিজের গোলের খাতা খুললেন পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।
জুভেন্টাসের বাকি চারটি গোলের মধ্যে পাওলো দিবালা করেন দুইটি গোল। ক্লদিও মারশিচিনো একটি গোল করেন। বাকি গোলটি ছিল আত্মঘাতী। এই গোলটি করেছিলেন ক্যাপেলিনি।
ভিলার পেরোসা শহরে প্রতি বছর জুভেন্টাস ও জুভেন্টাস ‘বি’ দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। ৭২ মিনিট পর ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। কারণ ঐতিহ্যগতভাবে এই সময়ে মাঠের বন্ধে ফ্যানরা ঢুকে পড়েন। ১৯৫৫ সাল থেকে প্রতি বছর জুভেন্টাস ও জুভেন্টাস ‘বি’ দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে।



