
দুই নায়িকা নিয়ে জানেন কীভাবে নাজেহাল হচ্ছেন দেব?
রূপসী বাংলা ডেস্ক:ফোটোশ্যুটেও হইচই মাতালেন দেব৷ সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’র পোস্টার শ্যুটের ভিডিও মুক্তি পেতেই পুজোর আগেই হইচই পড়ে গিয়েছে দর্শমহলে৷ দেবের ছবি মানে উত্তেজনা তো তুঙ্গে তারওপর পুজো রিলিজ বলে কথা, দেবভক্তদের উৎসাহের অন্ত নেই৷ ফোটোশ্যুটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে একের পর এক রিট্যুইট করে চলেছে ফ্যানেরা৷ কৌশানি, দেব এবং পূজার কয়েকটি শট দেখে সকলের ধারণা একটা ইন্টারেস্টিং লাভ ট্র্যাঙ্গেল দেখা যাবে ছবিটিতে৷
দেব, কৌশানি, পূজা ছাডা়ও রয়েছেন খরাজ, কোনিনিকা, অর্ণ, পারমিতা৷ কোনিনিকাকে একেবারে হট অবতারে দেখা গেল ফোটোশ্যুটে৷ অর্ণ এবং পারমিতার কেমিস্ট্রিও ধরা পড়ল ভিডিওতে৷ পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের এই ছবি৷ চিত্রনাট্য অনুযায়ী, এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। আসলে বিজনের দু’বউ। কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিত্বের কথা টের পেরে যায়।
অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ সুদীপ্তা চক্রবর্তী। সে এ ছবির গুন্ডা। ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনেত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।
সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতি মতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে পুজোর মরশুমে ছবির ১২ অক্টোবর৷



