
নিউইয়র্কে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান মাল্টি সার্ভিসের সামনে গত ১০ আগস্ট শুক্রবার এ সমাবেশের আয়োজন করেন কবি সোনিয়া কাদির, বাংলাদেশ উইমেন এসোসিয়েশনের সভাপতি রেক্সোনা মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট ডা. নাহিদ খান, সেলিনা উদ্দিন ও সারোয়ার চৌধুরী। আয়োজকরা ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, কবি নাসরিন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ, মো. নাসির উদ্দিন, ইমরান শাহ রন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, মামুন ইসলাম সহ কমিউনিটি নেতৃবৃন্দ। শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক প্রবাসী স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন এ আয়োজনে।নেতৃবৃন্দ নিরাপদ সড়কের দাবিতে আন্দোল যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন। মোহাম্মদ এন মজুমদার বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে সরকারকে হতে হবে। ইন্স্যুরেন্স ব্যবস্থা জোড়দার সহ ফিটন্যাস বিহীন গাড়ী নিষিদ্ধ করতেহবে।
বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবি সকলের। বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরাপদ সড়কের বিকল্প নেই। আয়োজকরা সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



