প্রধান খবরভারত

টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে সুপ্রিম কোর্টের বিচার!

রূপসী বাংলা ডেস্ক:ভারতের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম দেশটির টেলিভিশনে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের একটি বেঞ্চ  অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে আদেশ দেন।

এর আগে দেশটির একজন জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিংহ জন গুরুত্বপূর্ণ মামলার শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনটির শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘সব মামলার সরাসরি সম্প্রচারিত না হওয়াই ভালো। কিন্তু সাংবিধানিক বেঞ্চে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার সরাসরি সম্প্রচার প্রয়োজন।’

জয়সিংহ বলেন, ‘এ বিষয়ে একটি নির্দেশনা তৈরি করা হোক। কোন কোন মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা সম্ভব তার নির্ধারণ করা হোক। এতে সুপ্রিম কোর্টের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরো বাড়বে।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে মামলাগুলোর রায় সরাসরি প্রভাব ফেলে, আদালত কেন সেগুলোর রায় এমন দিলো- তা জানতে চাওয়ার অধিকার থাকা উচিত তাদের।’

প্রসঙ্গত, ভারতের জ্যেষ্ঠ আইনজীবীদের একটি অংশ ইন্দিরা জয়সিংহের এ আবেদনকে সমর্থন করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension