ভারত

ভারতের ভ্রমণ ভিসা নিয়ে যা জানালেন প্রণয় ভার্মা

ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।আজ রবিবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, ‘লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে।’

বৈঠকে ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসাল্টেশন নিয়ে ভারত দ্রুত করতে চায় বলে জানায়। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে দুইদেশ। ’

তবে বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়নি বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension