
মিশিগানে অনুষ্ঠিত হলো রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার
গত ০২/১১/২০২৪ ইং আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের সিটি অফ ওয়ারেনের দেশী হলে অনুষ্ঠিত হয়ে গেলো ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার। জমকালো এই অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের বেশিরভাগ পরিবারই উপস্থিত ছিলেন। ব্ল্যাক টাই অপশনাল এই নৈশভোজে উপস্থিত সবাই ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যদের সুন্দর এই অনুষ্ঠান আয়োজনের জন্য সাধুবাদ জানান। উপদেষ্টারা হলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের সদস্যরা হচ্ছেন মোহাম্মদ জামান খোকা, ইকবাল হোসেন বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু,মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, খোকন আহমেদ, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, গোলাম মোস্তফা নাদির।
ফেঞ্চুগঞ্জের বাংলাদেশী আমেরিকান কিশোর ওয়ালী সহিদ কবীরের পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কার্যকরী পরিষদের সদস্য সুমন কবীর, নাসিমুল করিম ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব আব্দুল কাদির চৌধুরী ডিজু, মতিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, মঈন উদ্দিন, সালেহ আহমেদ।
আয়োজকরা জানান, বাংলাদেশে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের ফান্ড সংগ্রহের ধারাবাহিকতার অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ পরিবারের আবালবৃদ্ধবণিতাদের উপস্থিতিতে পরিপূর্ণ মিলনায়তনে দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জেরই কৃতি সন্তান মোহাম্মেদ আব্দুল ওহিদ (পি.এ.)।
রয়াল মার্ট গ্রোসারির স্বত্বাধিকারী মুহিব উদ্দিন জেমসের সৌজন্যে অনুষ্ঠানে বাচ্চাদের জন্য খেলনা বিতরণ করা হয়।
মিশিগানের ওয়ারেন সিটির সাদ দেশী কুইসিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফেঞ্চুগঞ্জের মুকীম চৌধুরী উনার বক্তব্যে ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এমন জমকালো মিলনমেলার আয়োজনের জন্য উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান।
উপদেষ্টা ও ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের প্রবীণ মুরব্বি জনাব আবুল হুসেন ভিংরাজ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য : ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষথকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ ডেউ টিন বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যস্থাপনায় সরেজমিনে তালিকা করে এ সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছবি









