আন্তর্জাতিক

ফ্রান্সে ভেঙে পড়ার ঝুঁকিতে ৮৪০ সেতু

রূপসী বাংলা ডেস্ক:আগামী কয়েক বছরের মধ্যে ফ্রান্সের মোট সেতুর ৭% বা ৮৪০টি সেতু ভেঙে পড়তে পারে। ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয়ের চালানো এক জরিপে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ইতালির জেনোয়াতে ইতালি ও ফ্রান্সের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় চারজন ফরাসি নাগরিক নিহত হয়। এর পরই ওই প্রতিবেদনটি নতুন করে আলোচনায় এসেছে।

ফরাসি পরিবহন মন্ত্রণালয়ের নিযুক্ত করা দুটি ব্যক্তিগত পরামর্শক কম্পানির ওই জরিপের ভিত্তিতে গত জুলাইয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রায় ৮৪০টি সেতুতে ত্রুটি পাওয়া গেছে, যেগুলো মজবুত না করা হলে ‘ভেঙে পড়ার মতো’ ঝুঁকি রয়েছে। সেখানে বলা হয়েছে, এই সেতুগুলোর এক তৃতীয়াংশই রক্ষণাবেক্ষণ করে সরকার।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সে সেতুতে প্রথমবার কোনও ধরনের ফাটল বা ত্রুটি দেখা দেয়ার গড় বয়স ২২ বছর। তাই ২২ বছর পরপর দেশটির সেতুগুলোর সংস্কার করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension