প্রবাস

জার্মানি থেকে স্বামী দেশে ফিরে দেখেন বউ অন্যের ঘরে!

রূপসী বাংলা ডেস্ক:বিয়ে করে বিদেশ যাওয়ার পর ফিরে এসে নিজের স্ত্রীকে অন্যের সংসার করতে দেখলেন জার্মান প্রবাসী স্বামী মিজানুর রহমান। মিজানুর রহমানের বাড়ি কুমিল্লার কতোয়ালি থানায়। আর স্ত্রী তছলিমা বেগমের বাড়ি কুমিল্লা অরণ্যেপুর গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, স্বামী জার্মানিতে যাওয়ার সুযোগে নববধূ তছলিমা বেগম কক্সবাজারের থাইংখালী হাকিমপাড়া ক্যাম্পের আইআরসি এনজিওতে চাকরি নেন। চাকরির সুবাদে একই ক্যাম্পের ডব্লিউএফপিতে কর্মরত রামু উপজেলার শরিফ উদ্দিনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তিনি। খবর পেয়ে গত ১০ আগস্ট জার্মানি থেকে দেশে ফিরে মিজানুর রহমান তার স্ত্রীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার (১৭ আগস্ট) সকালে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসা থেকে প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, জবানবন্দিতে তছলিমা বলেছেন যে তিনি তার স্বামী মিজানুর রহমানকে সরাসরি ডিভোর্স দিয়েছে । এ সময় প্রেমিক শরিফ উদ্দিনকে নিয়ে নতুন করে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি পুলিশকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে তছলিমার স্বামী মিজান বলেন, এ নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তার বিরুদ্ধে মামলা করব না। তছলিমা যখন আমাকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন আমিও তার সঙ্গে থাকতে চাই না।

এ ব্যাপারে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, স্বামীর অভিযোগের প্রেক্ষিতে প্রেমিক যুগলকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension