
২১ গোলে ম্যাচ জিতল ভারতের মেয়েরা
রূপসী বাংলা ডেস্ক: ভারতীয় হকিতে মেয়েদের নয়া কীর্তি৷ ২১ গোলে কাজাখস্তানকে হারল ভারতীয় মহিলা হকি দল৷ ভারতের চার খেলোয়াড় এদিন হ্যাটট্রিক করেছেন৷ এশিয়ান গেমসের টানা দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে চলেছে ভারতের প্রমিলা ব্রিগেড৷ এর আগে ইন্দোনেশিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল
এদিন একটুর জন্য রেকর্ড হাতছাড়া হয়ে গেল ভারতীয় মেয়েদের৷ গেমসের ইতিহাসে ২২-০ হারানোর রেকর্ড রয়েছে ভারতীয় দলেরই৷ ১৯৮২ এর এশিয়াডে হংকংকে ২২-০ হারিয়েছিলে ভারতীয় মহিলা হকি দল৷ সেটাই টুর্নামেন্টের মেয়েদের ইভেন্টে সর্বাকালীন সেরা রেকর্ড৷ মাত্র এক গোলের জন্য সেই রেকর্ড ছোঁয়া হল না রানি রমপলদের৷ চোটের কারণে রানি যদিও এদিনের ম্যাচে খেলেননি৷
ম্যাচের প্রথম তিরিশ মিনিটে কাজাখস্তানকে ৯ গোল চাপিয়ে দেয় ভারত৷ পরের তিরিশ মিনিটে এক ডজন গোল দেয় উইমেন ইন ব্লু৷ এদিন হ্যাটট্রিক করেছে চার খেলোয়াড়৷ চারটি গোল করেছেন গুরজীত কউর, অন্য তিন খেলোয়াড় বন্দনা, নভনীত( পাঁচটি গোল), লালরেমশিয়ামি হ্যাটট্রিক করেছেন৷ প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৮-০ হারিয়েছিল ভারতীয় দল৷



