প্রধান খবরযুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে আলোচনা করতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যাশিত আলোচনার আগে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনি রিয়াদে পৌঁছান। খবর রয়টার্সের।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন। ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা শুরু করার জন্য শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপরই সৌদিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়টি সামনে আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপ করেছেন।

রুবিও সৌদি আরবে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ও রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলেন এক মার্কিন আইন প্রণেতা এবং একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে কারা তার সঙ্গে দেখা করবেন তা স্পষ্ট নয়।

রুশ সংবাদপত্র কমার্স্যান্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে।জানিয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি রাজধানী রিয়াদে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছরের মধ্যে এটিই রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে উচ্চ-স্তরের সরাসরি আলোচনা হতে যাচ্ছে। এর পরে দুদেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এর আগে রোববার রুবিও বলেছেন, আগামীর দিনগুলো নির্ধারণ করবে যে পুতিন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension