
আটলান্টিক সিটিতে ১৯ মার্চ, বুধবার বিএএসজের ঈদ বাজার
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৯ মার্চ, বুধবার “ঈদ বাজার” আয়োজিত হবে।
আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ‘ঈদ বাজার’-এর আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ‘ঈদ বাজার’ চলবে।
এই আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
ঈদুল ফিতরের প্রাক্কালে এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি পাওয়া যাবে।
আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক ‘ঈদ বাজার’ সফল করতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন।



