প্রবাস

ডিসি একুশে এলায়েন্স থেকে সদস্যকে বহিষ্কার

উচ্ছৃঙ্খখল আচরন ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে ডিসি একুশে এলায়েন্স থেকে সদস্য মহসিনা রিমিকে বহিষ্কার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২৯টি সংগঠন নিয়ে অনুষ্ঠানের আয়োজন ছিল গত ২২শে ফেবুয়ারী ২০২৫, কেনমোর মিডল স্কুল, আর্লিংটন, ভার্জিনিয়ায়। অনুষ্ঠানের এক পর্যায়ে এমবাসির সম্মানিত অতিথি বক্তব্য প্রদান কালে ডিসিইএর সদস্য মহসিনা জান্নাত রিমি(আমরা নারী) কিছু লোক নিয়ে অনুষ্ঠানে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চালায়, যদিও অনুষ্ঠানের সিকিউরিটি এসে তাদের অনুষ্ঠান থেকে বের করে দেয়। এবং এমবাসির সন্মানিত অতিথি তার বক্তব্য শেষ করেন এবং মঞ্চে পুষ্পমাল্য অর্পন করেন।

বিজ্ঞপিতে বলা হয়, এ বিষয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিইএর কোঅর্ডিনেটর হিরন চৌধুরী বিশেষ সভা আহ্বান করেন। এ সভায় তার বিরুদ্ধে সর্বৌচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসস্মতিক্রমে কোঅর্ডিনেটরকে অনুমতি প্রদান করা হয়। এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য এরপরও কোঅর্ডিনেটর মেম্বারশিপ কমিটি ও গাইডলাইন কমিটির মতামত গ্রহন করেন। এরপর ডিসিইএর পুর্ণাঙ্গ কমিটির জরুরি মিটিং আহ্বান করা হয়। মিটিংয়ে কেবল মেজরিটি নয় সব্বৌসস্মতভাবে রিমি ও তার সংগঠনকে ডিসিইএ থেকে বহিস্কারের জন্য মতামত প্রদান করা হয়।

বিজ্ঞপিতে আরও বলা হয়, এরপর উচ্ছৃঙ্খল আচরণ, অন্যের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সম্প্রতি অন্য একটি একুশের অনুষ্ঠানে অংশগ্রহণসহ অন্যান্য বিষয় বিবেচনা করে তাকে ২ বছরের জন্য ডিসিইএ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া সিদ্ধান্ত নেয়া হয় যে, রিমিকে কোন ডিসিইএর সদস্য কোনপ্রকার অনুষ্ঠানের দাওয়াত প্রদান, সহযোগিতা নেওয়া ও সহযোগিতা দিতে পারবেনা। এছাড়া শর্ত থাকে যে সে তার কৃতকর্মের জন্য লিখিত অনুশোচনা ও ভবিষ্যতে এধরনের কর্মকান্ডে জড়িত হবেনা এ মর্মে লিখিত প্রদান করলেই কেবল সে ২ বছর পরে ডিসিইতে ফিরার জন্য আবেদন করতে পারবে। তখন এ সকল বিষয় বিবেচনা করে তখনকার কোঅর্ডিনেটর সিদ্ধান্ত নেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension