প্রবাস

ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল

বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিস রেস্তোরায়।

অনুষ্ঠানটি সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার এর বক্তব্য এর মধ্যে দিয়ে শুরু হয়। রমজানের ইফতার পার্টিতে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি।

ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন খন্দকার সুমন এবং দুয়া এবং মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মো. সাইফুল্লাহ ছিদ্দিকী।

পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবামূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ, বার বি কিউসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension