প্রবাস

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ইফতার মাহফিল

আটলান্টিক সিটি থেকে: পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে বিশাল ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

গত ষোল মার্চ ,রোববার সন্ধ্যায় ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত “ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি“তে এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের হাফেজ মওলানা রুহুল আমিন খান ও ইমাম শেখ তৌফিক আজিজ।

আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম‍্যান জর্জ এনিমেল ক্রোচ সহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন মূলধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension