
ফেরদৌস জামান খোকন
স্বাধীন দেশে বসত করি
স্বাধীনতা নাই,
স্বাধীন হয়ে লাভ কী তবে
স্বাধীনতা চাই।
মুখের কথা বলতে গেলে
ধরে নিয়ে যায়,
এমন দেশটি আমার নাকি
বলছি আমি হায়।
গরিব দুখির খাবার লুটে
বাড়িয়ে নেয় ধন,
দিবানিশি চিন্তা করে
কাটায় কিছু জন।
অবাক হয়ে চেয়ে থাকি
বলার ভাষা কই?
থাকবে সুখে মানুষগুলো
এই আশাতে রই।
স্বাধীনতার মানে খুঁজে
পেলাম না তো ভাই,
স্বাধীন দেশে বসত করে
দুখের গীতি গাই।



