প্রধান খবরবাংলাদেশ

মাগুরার সেই শিশুটির পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।

সোমবার (১৭ মার্চ) সকালে তার পাঠানো উপহারটি পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্য ও ঈদসামগ্রী।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশুটি উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদিকা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধর্ষণের ঘটনা নিহত শিশুটির পরিবারের সঙ্গে আছেন। সব সময় তিনি খোঁজ খবর রাখছেন। পবিত্র ঈদু ফিতরের ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। শুধু ওই শিশুই নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনে ভিক্টটিম হবে তাদের জন্য আইনি সহায়তা পায় সেজন্যে সেল করে দিয়েছেন। নারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি খোঁজ রেখেছেন শিশুটির মা তিন দিন একটা পোশাক পরে রয়েছে। তা দেখে তিনি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের মাধ্যমে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension