
প্রবাস
এগ হারবার টাউনশিপে চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান
৩০ মার্চ আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর ।
ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাত মুসলিম সম্প্রদায়ের উৎসবের বিশেষ আমেজ নিয়ে আসে।
২৯ মার্চ, শনিবার রাতে এগ হারবার টাউনশিপের একটি ভেন্যুতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জমকালো চাঁদ রাতের আয়োজন করা হয়। এই বিশেষ রাতে গানের আসর বসে, যেখানে প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন এবং সবাই নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।
নারীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেহেদি পরা। নানা নকশার মেহেদি হাতে দিয়ে ঈদের আনন্দ আরও রঙিন করে তোলেন তারা।




