বাংলাদেশ

ঢাকায় ফিরছে মানুষ

রূপসী বাংলা ডেস্ক: ঈদের তিন দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ খুলেছে বেশিরভাগ বেসরকারি অফিস। আগামীকাল থেকে খুলবে সরকারি অফিস আদালত। তাই ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে ঢাকা ফিরে আসছে তার পুরনো চেহারায়।

শনিবার ভোর রাত থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে যাত্রী বোঝাই লঞ্চ। এদের বেশির ভাগই চাকরীজীবী ও ব্যবসায়ী। ছুটি শেষ হয়ে যাওয়ায় কর্মব্যস্ত রাজধানীতে ফিরে আসছেন তারা। বরিশাল, চাঁদপুর, ভোলা, হাতিয়া থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের পদচারনায় সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল।

শনিবার সকালে কমলাপুল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মজীবী মানুষরা পরিবারসহ ফিরে আসছেন। অতিরিক্ত যাত্রীর কারণে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের পরে এসে স্টেশনে পৌঁছায়। ঢাকায় ফেরার যাত্রায়ও এমন বিলম্বে হতাশা প্রকাশ করেছেন যাত্রীরা। রাজধানীতে ফেরার পাশাপাশি ঈদে বাড়ি যেতে না পারা লোকজনের ঘরমুখী স্রোতও দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে।

সকালে রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। তাদের পদচারণায় মুখর টার্মিনালগুলো।

এদিকে ঈদের ছুটি শেষে শুক্রবার বিকেল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। কিন্তু নাব্যতা সংকটের কারণে বন্ধ হয়ে যায় রো রো ফেরি চলাচল।

নয় দিনের অচল অবস্থার পর ঈদযাত্রার দুদিন আগে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল। কিন্তু শুক্রবার আবারো বন্ধ হয়ে যায় রো রো ফেরি। সেই সাথে তিনটি ডাম্প ফেরিও বন্ধ রাখা হয়। যার ফলে বাড়ি যাওয়ার মতো কর্মস্থলে ফেরার সময়ও দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নাব্যতা সংকট দূর করতে কর্তৃপক্ষ শনিবার থেকে নৌপথটি পুনরায় ড্রেজিংয়ের কথা বলেছে। এদিকে শিমুলিয়া ঘাট থেকে এখনো ফেরি চলছে একপথে। যার ফলে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে বেশি।

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে এখনো মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাটও বন্ধ। ফলে জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension