বাংলাদেশরাজনীতি

নগর ভবনে ইশরাক হোসেনের সভা, ব্যানারে লেখা ‘মাননীয় মেয়র’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত হলেও সরকার শপথ গ্রহণের ব্যবস্থা না করায় আগেই ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন- নিজেই শপথ নেবেন এবং মেয়রের দায়িত্ব পালন শুরু করবেন। সেই ধারাবাহিকতায় সোমবার (১৬ জুন) তিনি নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন, যেখানে ব্যানারে তার নামের আগে লেখা ছিল- ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’।

সভা সূত্রে জানা গেছে, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা এবং নাগরিক সেবা সচল রাখার বিষয়টি সভায় গুরুত্ব পায়। আয়োজকরা জানিয়েছেন, জরুরি সেবা চালু রাখার অংশ হিসেবেই এ উদ্যোগ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। কয়েকজন কর্মকর্তা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকেরা জড়ো হন। তারা তার ‘মেয়র’ হিসেবে দায়িত্ব পালনের দাবিতে অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে নগর ভবনে পৌঁছান ইশরাক।

এর আগে রোববার ইশরাক হোসেন ঘোষণা দেন, সরকার যদি তাকে শপথ গ্রহণের সুযোগ না দেয়, তাহলে নিজেই জনগণের সামনে দায়িত্ব পালন শুরু করবেন এবং নাগরিক সেবাকে নিজের তত্ত্বাবধানে চালু রাখবেন। একই সঙ্গে তিনি জানান, নগর ভবনের প্রধান ফটকে তালা লাগানো থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension