প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের বাংলাদেশ মেলা

আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস।এই প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’,যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।
এবছর আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জুলাই (মঙ্গলবার} প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)এর উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।আটলান্টিক সিটিতে এবছর একটি মেলা অনুষ্ঠিত হবে ।
বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র । এছাড়াও মূলধারার রাজনীতিবিদরা মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিব শংকর দাস বাউল,সুজন আরিফ ও মাটি ব্যান্ড সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য। এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হবে এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension