
জামাইকার ক্যানিংহাম পার্কে JIBON-এর প্রাণবন্ত বনভোজন

হোসনেআরা চৌধুরী
নিউইয়র্ক:
কুইন্সের জামাইকায় বসবাসকারী বাংলাদেশি পুলিশ অফিসারদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বনভোজন, যা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। শনিবার, ২৮ জুন, কুইন্সের ক্যানিংহাম পার্কে Jamaica Integrated Bangladeshi Officers Network (JIBON)-এর আয়োজনে এই বনভোজন আয়োজিত হয়।
আয়োজিত বনভোজনে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, ফকরুল ইসলাম দেলোয়ার, দিলীপ নাথ, আহমেদ সোহেল, পুলিশ অফিসার কারাম চৌধুরী, রাসেক মালিক, রাজিব ঘোষ, মোহাম্মদ হালিম, সরদার মামুন, ডিটেকটিভ মাসুদ রানা, শাহ জে চৌধুরী, মঈনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফয়জুল হক, শাহরিয়ার রহমান (শাহ), রীচি সোলায়মান, আজাজুল নাঈম এবং নওশাদ হোসেন।
দিনব্যাপী এই আয়োজনে ছিলো নানারকম খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, সুস্বাদু খাবারের আয়োজন এবং অতিথিদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই আনন্দে সময় কাটান, যার মধ্য দিয়ে প্রবাসে এক উষ্ণ পারিবারিক আবহ তৈরি হয়।
আয়োজক সংগঠন JIBON (Jamaica Integrated Bangladeshi Officers Network) জানায়, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ছবি









































