প্রধান খবরযুক্তরাষ্ট্র

পরমাণু নিরস্ত্রিকরণে বাধা চীন: ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের মার্কিনী প্রচেষ্টায় বাধা দিচ্ছে চীন এমনটাই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকার যুদ্ধে জড়ানো উচিত নয় যদি তা আবার শুরু হয় তাহলে সেটি হবে আগের থেকে ভয়ানক। খবর বিবিসির।

জুনে কিম জং উনের সাথে ফলপ্রসূ বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সাথে এবারের মার্কিন সামরিক মহড়া স্থগিত করেছে মার্কিন প্রশাসন। কিন্তু একদিন আগেই ট্রাম্পের সামরিক সচিব বলেছেন যে তাদের সামরিক মহড়া চলবে।

দক্ষিণ কোরিয়ার সাথে চলমান যুদ্ধ বিতর্কের মধ্যে আবার অনেক পর্যবেক্ষকই বলছেন যে, জুনে ট্রাম্প এবং কিম জং উনের সাথে বৈঠক হওয়ার পর পারমাণবিক নিরস্ত্রিকরণ প্রক্রিয়ার তেমন কোন অগ্রগতি হয়নি। ট্রাম্পের টুইট বার্তাটিতে এ জন্য চীনকে দোষারোপ করা হয় যদিও টুইট বার্তায় ট্রাম্প উত্তর কোরিয়া এবং চীনের সরকার প্রধানের সাথে তার সুসম্পর্কের কথাটিও উল্লেখ করেছেন ।

মাত্র একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার উত্তর কোরিয়া সফর বাতিল করেন। তার সফর বাতিলের কারণ হিসেবে ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছিলেন যে উত্তর কোরিয়ার সাথে পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারে তেমন কোন অগ্রগতি হয়নি।

উত্তর কোরিয়া সম্পর্কে ট্রাম্পের দেয়া সাম্প্রতিক টুইট বিবৃতিতে বলা হয়, চীনের সাথে আমাদের বাণিজ্যিক বিরোধ থাকার কারণে চীনের প্রচুর চাপের মুখে রয়েছে তারা( উত্তর কোরিয়া)। এটিতে চীনের ব্যাপারে আরও অভিযোগ করা হয় উত্তর কোরিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সময়ে চীন তাদের যথেষ্ট সাহায্য করেছে। এটা সহায়ক নয় আমাদের জন্য।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কিম জং উনের জুনের বৈঠকের পর তাদের একটি সুসম্পর্ক চলছে। এ থেকে ধারণা করাই যায় যে দক্ষিণ কোরিয়ার সাথে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম। আর চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক খুব শিগগিরই বৈঠকের মাধ্যমে স্বাভাবিক হয়ে যাবে বলে টুইটের শেষে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension