
সহিদ-নেছা হোম কেয়ার দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫
গত ২৬ জুলাই ২০২৫, আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বিঅ্যার মিডল স্কুলের সকার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট!
স্থানীয় সহিদ-নেছা হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বিসমিল্লাহ ফুটবল ক্লাব, টার্মিনেটর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে!
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব অর্জন করেন মাহফুজ আহমেদ।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো:
• পাওয়ার রেঞ্জার্স ফুটবল ক্লাব
• মাইটি এইট ফুটবল ক্লাব
• অফসাইড লায়ন্স ফুটবল ক্লাব
• ফ্যালকনস ফুটবল ক্লাব
• টার্মিনেটর ফুটবল ক্লাব
টুর্নামেন্টের আয়োজকেরা এই সাফল্যের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যতম সংগঠক জাহিদুর আরিফ, ফয়সল আহমেদ তাসিম, মতিউর রহমান, ফাইফুর শুয়েব এবং গ্রুপের সকল খেলোয়াড়দের প্রতি।
মাঠজুড়ে যেন এক উৎসবের আবহ—তরুণ সকার খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল ওয়ারেনের বিঅ্যার মিডল স্কুলের সকার মাঠ।
সহিদ-নেছা হোম কেয়ারের কর্ণধার সুমন কবীর জানান, তাদের প্রতিষ্ঠান প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, এই ফুটবল গ্রুপের সঙ্গে তারা বহু বছর ধরে জড়িত, এবং অনেক খেলোয়াড়ের সঙ্গে কৈশোরকাল থেকেই সম্পর্ক রয়েছে।
এই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি কৃতিত্ব দেন তার সতীর্থ ইমরান আহমেদ, কাসিম আহমেদ, মুরসালিন চৌধুরী, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ, নাজমুল চৌধুরী, যাকারিয়াসহ আরও অনেককে।
তিনি তরুণদের ঘরে বসে গেমিং ও অনলাইন অ্যাকটিভিটি কমিয়ে মাঠে নেমে খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান, এবং আরও নতুন তরুণদের এই গ্রুপে যুক্ত করার ইঙ্গিত দেন।
টুর্নামেন্টে বাংলাদেশি-আমেরিকান ফুটবলপ্রেমী, কমিউনিটি নেতৃবৃন্দ ও মার্কিন স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন:
• সিটি অব ওয়ারেন-এর মেয়র লরি স্টোন
• কাউন্সিলম্যান হেনরি নিউনান
• ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টন
• পুলিশ ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক
এছাড়াও উপস্থিত ছিলেন:
• বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বাম এর সভাপতি জাবেদ চৌধুরী
• যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম
• প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী
• প্রখ্যাত রিয়েলটর কামাল উদ্দীন
• লোন অফিসার সানি জাইগীরদার
• বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ মিয়া সাইদুর
• বাংলা প্রেস ক্লাব মিশিগান-এর সাধারণ সম্পাদক তুফায়েল রেজা সুহেল
• “শুভ প্রতিদিন” পত্রিকার সম্পাদক ফয়সল আহমেদ মুন্না
• বাংলা ভিশন টিভির মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ
সহ আরও অনেক গুণী ব্যক্তি।
অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের নাম:
টার্মিনেটর ফুটবল ক্লাব
• মতিউর
• তাহমিদ
• জাকারিয়া
• আনিফুল
• মুতা
• মামা
অফসাইড ফুটবল ক্লাব
• মুহান
• জাহিদুর
• তাসিম
• মারজান Jr.
• মারজান Sr.
• সুমন
• মোস্তাফা
পাওয়ার রেঞ্জার্স ফুটবল ক্লাব
• কেভিন
• একরাম
• রফি
• মাহি
• থোয়ারিয়ান
• জাহেদ
• ওয়ালি
মাইটি এইট ফুটবল ক্লাব
• জামান
• হিমেল
• শা
• আদিল
• শফিকুর
• ইমরান
• তানবিরুল
বিসমিল্লাহ ফুটবল ক্লাব
• নাজমুল
• সায়ফুর
• রাফি
• মাহফুজ
• ওভি
• শুক্কুর
• শুভ
ছবি


















