প্রবাস

বৃটেনের কার্ডিফে ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়” শীর্ষক এক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী যুবদল, কার্ডিফ শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়” শীর্ষক এক আলোচনা সভা গত ১৯ শে আগস্ট ২০২৫, কার্ডিফ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়।
কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সালেহ লিটন এর সভাপতিত্বে এবং কার্ডিফ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফূর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ঐক্যবদ্ধ শক্তির উপদেষ্টা, রাজনগর থানা ছাত্রদল ও নিউ জার্সি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র নিউ জার্সি স্টেটের পসপেক্ট পার্ক সিটির কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান।
সভায় আমন্ত্রিত অতিথির ফুল দিয়ে বরন করেন কার্ডিফ ও সোয়ানসী বি এন পি ও যুবদলের নেতৃবৃন্দ ।
সভায় বক্তব্য রাখেন সোয়ানসী বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, কার্ডিফ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুল চৌধুরী, সোয়ানসি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল ওয়াহিদ সারোয়ার, কার্ডিফ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী, স্পেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কার্ডিফ বিএনপির অন্যতম নেতা সাব্বির আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিক উদ্দিন, কার্ডিফ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নিউপোর্ট যুবদলের সাবেক সভাপতি শামিউল ইসলাম বদরুল, সাবেক ছাত্রদল নেতা মিঠু আলম, ছাত্রদল নেতা লিংকন ও মোজাক্কির সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension