প্রধান খবরযুক্তরাষ্ট্র

পুলিশের গুলিতে হলিউড অভিনেত্রী নিহত

রূপসী বাংলা ডেস্ক: পুলিশের গুলিতে ভেনেসা মারকুইজে নামে এক হলিউড অভিনেত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভেনেসা লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি, তিনি পুলিশের দিকে বন্দুক তাক করেছিলেন। তখন আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য তার দিকে গুলে ছোড়ে। এতেই ভেনেসা মারা যান। এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট জো মেনডোজার দাবি, ভেনেসা মারকুইজে হঠাৎ একটি পিস্তল এনে পুলিশের দিকে তাক করেন। পুলিশ এ সময় আত্মরক্ষার্থে ভেনেসা মারকুইজেকে গুলি করে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাড়ির মালিক এক নারী ‘উদ্ভট আচরণ’ করছে বলে পুলিশকে জানান। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ ভেনেসার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে একটি মেডিকেল টিমও ছিল। তারা ভেনেসা মারকুইজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় মারকুইজের হাতে একটি বন্দুক ছিল, সেটি বিবি টাইপের বন্দুক। এটা একধরনের সেমি-অটোমেটিক হ্যান্ড গান। পুলিশ ভেনেসা মারকুইজের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন।

ভেনেসা মারকুইজে ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ইআর’ টিভি সিরিজে অভিনয় করেন। এ ছাড়া ১৯৯৩ সালে ‘ব্লাড ইন ব্লাড আউট’ এবং ‘টোয়েন্টি বাকস’ নামে সিনেমায়ও অভিনয় করেন তিনি। গত বছর কো-স্টার জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension